2026-04-04 / 17:48 +06 / Bangladesh 62F
The Daily Dhaka News

সমগ্রভিত্তিক প্রতিবেদন, দ্রুততার জন্য সমন্বিতভাবে উপস্থাপিত।

রাজনীতি

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্র ব্যর্থ—ইরানের দাবি

ইরানের তাসনিম নিউজের দাবি, ভূপাতিত মার্কিন এফ-৩৫-এর পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্রের দিনভর অভিযান সফল হয়নি। অভিযানে ব্ল্যাকহক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস ব্যবহারের কথা বলা হয়েছে।

প্রকাশিত 2026-04-03 20:23 +06 | jagonews24.com | rss Feed

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্র ব্যর্থ—ইরানের দাবি

ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। ইরানের তাসনিম নিউজের খবরে এমন দাবি করা হয়েছে।

শুক্রবার পশ্চিম ইরান থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মার্কিন বাহিনী দিনভর একটি উদ্ধার অভিযান চালায়। এতে ব্ল্যাকহক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা হয়। তবে এখন পর্যন্ত ওই প্রচেষ্টা সফল হয়নি।

সূত্রগুলো আরও জানিয়েছে, এই ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায়, পরিস্থিতি সামাল দিতে শিগগিরই অন্য কাউকে ‘উদ্ধার হওয়া পাইলট’ হিসেবে উপস্থাপন করা হতে পারে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে (আইআরজিসি) একটি উন্নত মার্কিন এফ-৩৫ ভূপাতিত করার পর পাইলট ইজেক্ট করে ইরানের ভেতরে অবতরণ করেন।

আইআরজিসি দাবি করেছে, তাদের অ্যারোস্পেস বাহিনীর আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের আকাশে দ্বিতীয় একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, অনুপ্রবেশকারী বিমানটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের সামরিক হামলার পর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে। এতে সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ

এমএসএম