2026-04-04 / 16:29 +06 / Bangladesh 62F
The Daily Dhaka News

সমগ্রভিত্তিক প্রতিবেদন, দ্রুততার জন্য সমন্বিতভাবে উপস্থাপিত।

রাজনীতি

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ে বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় বাংলাদেশ।

প্রকাশিত 2026-04-04 01:57 +06 | jagonews24.com | rss Feed

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ে বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এই বিজয়ে আমি দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে ভারতকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে লাল-সবুজের যুবারা।

আরএএস/এমকেআর