2026-04-04 / 17:52 +06 / Bangladesh 62F
The Daily Dhaka News

সমগ্রভিত্তিক প্রতিবেদন, দ্রুততার জন্য সমন্বিতভাবে উপস্থাপিত।

রাজনীতি

শৈশব থেকেই শিশুদের সংস্কৃতিচর্চায় উৎসাহ দিলে সামাজিক ব্যাধি কমবে: কায়সার কামাল

শিশুদের শৈশব থেকেই সংস্কৃতিচর্চায় উৎসাহ দিতে বলেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এতে মানবিকতা ও বুদ্ধিবৃত্তিক চর্চা গড়ে উঠলে কিশোর বয়সেই তারা সঠিক পথে চলতে শিখবে।

প্রকাশিত 2026-04-03 20:24 +06 | jagonews24.com | rss Feed

শৈশব থেকেই শিশুদের সংস্কৃতিচর্চায় উৎসাহ দিলে সামাজিক ব্যাধি কমবে: কায়সার কামাল

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং মাদকসহ সব ধরনের সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে শৈশব থেকেই তাদের সংস্কৃতিচর্চায় উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, শিশুদের মধ্যে মানবিকতা ও বুদ্ধিবৃত্তিক চর্চা গড়ে তুলতে পারলে তারা কিশোর বয়সেই সঠিক পথে চলতে শিখবে এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কলমাকান্দা উপজেলার ‘জনতা কালচারাল একাডেমি’র বার্ষিক পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কায়সার কামাল বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা কেবল ভূখণ্ড বা পতাকার জন্য নয়; বরং অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ দেশ স্বাধীন হয়েছিল। তবে সেই প্রত্যাশা পূরণে এখনো অনেক পথ অতিক্রম করা বাকি রয়েছে।

ডেপুটি স্পিকার বলেন, এ উপজেলাকে অবহেলিত অবস্থা থেকে বের করে একটি মডেল এলাকায় রূপ দিতে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। দল, মত বা ধর্ম নয়—মানুষের মেধা ও মননই হওয়া উচিত মূল বিবেচ্য।

অনুষ্ঠানে এনামুল হক তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম এবং জনতা কালচারাল অ্যাকাডেমির নির্বাহী পরিচালক আফরোজা বেগম শিমু।

এইচ এম কামাল/কেএইচকে/এএসএম