খিলগাঁওয়ে সন্তানকে গলা কেটে হত্যা পর মায়ের আত্মহত্যা
খিলগাঁওয়ের তিলপাপাড়ায় সন্তান হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত মা নার্গিস আক্তার (৩৫) ও ছেলে মাহিম (০৫)।
রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন, মা নার্গিস আক্তার (৩৫) ও ছেলে মাহিম (০৫)।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে খিলগাঁও তিলপাপাড়ার বাসায় যাই। সেখানে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ৫ বছরের শিশু সন্তানকে হত্যার পরে নিজেও আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। নিহতের স্বামী একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।
জেএইচ/এএসএম