2026-04-04 / 16:25 +06 / Bangladesh 62F
The Daily Dhaka News

সমগ্রভিত্তিক প্রতিবেদন, দ্রুততার জন্য সমন্বিতভাবে উপস্থাপিত।

খেলাধুলা

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা জেতায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।

প্রকাশিত 2026-04-04 00:40 +06 | jagonews24.com | rss Feed

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে ভারতকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে লাল-সবুজের যুবারা।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে–ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে।

তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, শিরোপা ধরে রাখা বাংলাদেশ যুব ফুটবল দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

রাতে প্রতিমন্ত্রী এক বার্তায় যুব ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাও জানান।

কেএইচ/এমকেআর