2026-04-04 / 16:23 +06 / Bangladesh 62F
The Daily Dhaka News

সমগ্রভিত্তিক প্রতিবেদন, দ্রুততার জন্য সমন্বিতভাবে উপস্থাপিত।

খেলাধুলা

সাফ চ্যাম্পিয়নদের পুরস্কার দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অভিনন্দন ও বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

প্রকাশিত 2026-04-04 01:20 +06 | jagonews24.com | rss Feed

সাফ চ্যাম্পিয়নদের পুরস্কার দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা ধরে রাখা বাংলাদেশ যুব ফুটবল দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার রাতে ক্রীড়া প্রতিমন্ত্রী এক বার্তায় যুব ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বলেছেন, ‘আমাদের যুব ফুটবলাররা আজ যে অদম্য স্পৃহা ও নৈপুণ্য প্রদর্শন করেছে, তা পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের। ভারতকে হারিয়ে এই শিরোপা জয় বাংলাদেশের ফুটবলের এক নতুন দিগন্ত উন্মোচন করলো। মাঠের এই লড়াকু মানসিকতা ভবিষ্যতে আমাদের আরও বড় সাফল্যের স্বপ্ন দেখায়।’

খেলোয়াড়দের এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের এই পৃষ্ঠপোষকতা ও উৎসাহ তরুণ খেলোয়াড়দের আগামী দিনে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে বদ্ধপরিকর এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’

আরআই/এমকেআর