2026-04-04 / 17:58 +06 / Bangladesh 62F
The Daily Dhaka News

সমগ্রভিত্তিক প্রতিবেদন, দ্রুততার জন্য সমন্বিতভাবে উপস্থাপিত।

সাধারণ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

রাজেন্দ্রপুর এলাকায় জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রকাশিত 2026-04-03 20:33 +06 | jagonews24.com | rss Feed

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) জয়দেবপুর ময়মনসিংহ রেল লাইনে রাজেন্দ্রপুর এলাকায় ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুরের চিনাশুখানীয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) ও তার ছেলে রুদ্র দাস (২)।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, সকালে রাজেন্দ্রপুর এলাকা রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মিতি রানী দাস ও তার ছেলে রুদ্র দাস। এসময় মিতি রানী দাস ঘটনাস্থলেই মারা যায়। তার ছেলে রুদ্র দাস গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশু রুদ্র দাসকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে মা-ছেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কিনা তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/কেএইচকে/এএসএম