2026-04-04 / 17:51 +06 / Bangladesh 62F
The Daily Dhaka News

সমগ্রভিত্তিক প্রতিবেদন, দ্রুততার জন্য সমন্বিতভাবে উপস্থাপিত।

সাধারণ

বাহরাইনে নিহত তারেকের পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার

বাহরাইনে নিহত প্রবাসী এস এম তারেকের পরিবারকে দাফন-কাফনের খরচ, অতিরিক্ত সহায়তা ও বিমার আওতায় মোট উল্লেখযোগ্য অঙ্কের আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রকাশিত 2026-04-03 20:52 +06 | jagonews24.com | rss Feed

বাহরাইনে নিহত তারেকের পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি এস এম তারেকের পরিবারকে সরকার নিয়মানুযায়ী আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, বাহরাইনে নিহত প্রবাসী এস এম তারেকের পরিবারের পাশে থাকবে সরকার। নিয়মানুযায়ী এখন দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং অতিরিক্ত ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এরপর ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। এছাড়া তার বিমা সুবিধা অনুযায়ী পরবর্তীতে পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এস এম তারেকের মরদেহ গ্রহণের পর এ কথা জানান মন্ত্রী।

আরও পড়ুন
ঢাকায় পৌঁছেছে যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি মারা গেছে, যার মধ্যে তিনজনের মরদেহ দেশে পৌঁছেছে। বাকিদের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা ছয়জনকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএএস/এমএএইচ/